1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

রাজবাড়ীতে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ–ছাত্রদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আগামী বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেবের মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ–২০২৬ উপলক্ষে জেলা কর্মী গ্রুপ–ছাত্রদের আয়োজনে রাজবাড়ীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী পৌর শহরস্থ বড় লক্ষীপুর এলাকার ড্রাইস ফ্যাক্টরির পাশে নাছির উদ্দিন নাছিরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপ–ছাত্র বিভাগের কর্মী প্রধান ও খাদেম মো. ইলিয়াস মাহমুদ। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা কর্মী প্রধান ও খাদেম আব্দুল গফুর বিশ্বাস।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্র কর্মী প্রধান ও কেন্দ্রীয় সদস্য মো. রুবেল মাহমুদ।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কর্মী গ্রুপ–ছাত্র বিভাগের প্রধান ও খাদেম মো. আহাদুল ইসলাম রিফাত (চঞ্জল)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব কর্মী প্রধান মো. নাছির উদ্দিন (নাছির), সাবেক জেলা যুব কর্মী প্রধান ডা. ইকবাল খান দোলন, গোয়ালন্দ উপজেলা কর্মী প্রধান মো. আবুল হাসান, কালুখালী উপজেলা কর্মী প্রধান মো. গফুর মন্ডল, মো. শরিফুল ইসলাম, পাংশা উপজেলা কর্মী প্রধান মো. কেসমত মাস্টার, জেলা ছাত্র কর্মী গ্রুপের উপদেষ্টা কোববাত মাতুব্বর, জেলা যুব কর্মী গ্রুপের উপদেষ্টা মো. জাকির হোসেন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. পলাশ, জেলা সহকারী যুব কর্মী প্রধান মো. রুবেল মাহমুদ, রাজবাড়ী সদর উপজেলা যুব কর্মী প্রধান আব্দুল কালাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা যুব কর্মী প্রধান আব্দুর রশিদ শেখ।

সভায় বক্তারা বলেন, ইমান, ইসলাম ও দীন প্রতিষ্ঠার জন্য সত্য তরিকা ও মাজহাবে খাজাবাবা (কুঃ ছেঃ আঃ) আমাদের জীবনের দিশারি। বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর আদর্শ ছড়িয়ে দিতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

‘আল্লাহু আকবর’, ‘দীন ইসলাম জিন্দাবাদ’, ‘সত্য তরিকা জিন্দাবাদ’ এবং ‘বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) জিন্দাবাদ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট