1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীতে ব্যক্তিগত জমিসহ সরকারি হালট দখলের অভিযোগ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মল্লিক পাড়া এলাকায় ব্যক্তিগত জমিসহ সরকারি হালট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী হারুন মাস্টার, ইমদাদুল ও নজরুলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা বেগম রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, ‘তিন রাস্তা সংলগ্ন এলাকায় আমার ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। তার পাশেই একটি সরকারি হালটও রয়েছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চললেও গত ২৬ জুন তারা জোরপূর্বক ওই জমি ও সরকারি হালটে বাঁশের বেড়া দিয়ে ড্রাম ট্রাকযোগে বালু ফেলে ভরাট করতে থাকে। একইসঙ্গে সরকারি বাঁশঝাড় ও ছোট-বড় গাছ কেটে নিয়েছে। জমি দখলের চেষ্টায় তারা আমার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে।‘

অভিযুক্ত হারুন মাস্টার অবশ্য ভিন্ন দাবি করে বলেন, ‘ওই জমি আমার। আমার জমির ওপর দিয়েই সরকারি রাস্তা তৈরি হয়েছে। আমি আমার জমিতে বেড়া দিয়েছি এবং মাটি ফেলেছি। জমির সকল কাগজপত্র আমার কাছে রয়েছে, চাইলে দেখাতে পারি।‘

খানখানাপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. জনাব আলী বলেন, ‘হারুন মাস্টারের মালিকানা দাবিকৃত দাগ অনুযায়ী জমিটি তার নয়। বরং সেখানে বসবাসরতদের মালিকানা রয়েছে। আপাতত সেখানে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে সঠিক পরিমাপ করে প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট