1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

রাজবাড়ীর গোয়ালন্দে যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, শপথ পাঠ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন ১৯ জন যুবকের হাতে ২১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টার দিয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাঠ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে ১৯ জন যুবকদের মাঝে যুব ঋণের ২১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুর হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা নির্বাচন কমিশনার মো. জসিম উদ্দিন, উপজেলা পাট কর্মকর্তা মো মিজানুর রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান ও সকিম আহম্মেদ, অফিস সহকারী মাহমুদ হাসান শামীমসহ উপজেলা বিভিন্ন পেশার মানুষ।

র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট