1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হরিপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা সালথা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবীতে মানববন্ধন রাজশাহীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুুতি দিবস ২০২৬ পালিত সালথায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদ-মাদ্রাসা কমিটি বিরোধে হামলায় গুরুতর আহত ২, থানায় মামলা

রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাদ্রাসা ও এতিমখানাগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়েছে সরকারি ভাবে প্রাপ্ত সৌদি আরবের খেজুর। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খেজুর বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস নিজে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে খেজুর তুলে দেন। রমজান মাসে ইফতারের জন্য এই খেজুর পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ দেখা যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ভাবে প্রাপ্ত মোট ১১ প্যাকেট সৌদি আরবের খেজুর উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে এসব খেজুর প্রদান করা হয়।

খেজুর বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্করসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সরকারি ভাবে পাওয়া সৌদি আরবের খেজুর উপজেলার মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইফতারের সময় তা ব্যবহার করতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট