1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুুতি দিবস ২০২৬ পালিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

“দুর্যোগ প্রস্তুুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নির্বাচন অফিসার ইমরানুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সালথা ফায়ার সার্ভিসের সদস্যগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,“বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই অগ্নি দুর্ঘটনা, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় আমাদের। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। দুর্যোগ মোকাবেলায় কেবল সরকারি উদ্যোগ নয়, স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট