1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীর শাহমখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানায় সেবা সংকট এখন নিত্যদিনের চিত্র। এমনকি সাংবাদিকরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও পাইনি কাঙ্খিত সহায়তা। থানায় গিয়ে দেখা যায়, ডিউটি অফিসার নেই, নেই অফিসার ইনচার্জ (ওসি)। দায়িত্বে থাকা এক কনস্টেবল সাংবাদিকদের জানান,ওসি স্যার না আসা পর্যন্ত কিছু হবে না, অপেক্ষা করেন। থানার বাইরে দাঁড়ালে বোঝা যায় ভুতুড়ে পরিবেশ।

রাতে অন্ধকারাচ্ছন্ন চারপাশ, টয়লেটে পর্যন্ত  লাইট নেই। এমন অবস্থা দেখে সকলের প্রশ্ন জাগছে, আইনশৃঙ্খলা রক্ষার এই প্রতিষ্ঠানই যখন এমন অচলাবস্থায় হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

গত ৩০ আগষ্ট রাতে এমন পরিবেশ দেখতে পান রাজশাহীর একদল তরুন সাংবাদিক। একটি ঘটনায় মামলা করতে গেলে এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে সাংবাদিকদের। এই ঘটনার পর সাংবাদিকরা তাদের নিজের ফেসবুক পেজ থেকে মহানগরীর শাহমুখদুম থানার সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে সাংবাদিকদের হাতে থাকা তথ্যে উঠে এসেছে, শাহমুখদুম থানার ওসি মাছুমা মুস্তারী মহানগরীর কাজলা মৌজায় একটি ৭তলা ভবন নির্মাণ করছেন।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে জমি কেনার পর থেকেই চলছে ওই বহুতল ভবন নির্মাণের কাজ। সেই জমি নিয়ে জটিলতা থাকলেও ক্ষমতার দাপটে তিনি বাড়ি নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, তার স্বামী ঢাকার বাইংহাউসে চাকরি করেন। প্রশ্ন উঠছে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার বেতন ও ভাতার সীমিত আয়ের বাইরে এত কোটি টাকার সম্পদের উৎস কোথায়?

বিষয়টি নিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে ওসি মাছুমা মুস্তারী উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন।

তিনি দাবি করেন,সাংবাদিক নাকি তার স্বামীর কাছ থেকে টাকা দাবি করেছেন। অথচ উপস্থিত সাংবাদিকরা সেখানে প্রবেশের পর থেকে ঘটনাটির পুরো ভিডিও রেকর্ড সংরক্ষণ করেছেন। ভিডিওতে স্পষ্ট প্রমাণ রয়েছে যে, ওসির অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।

এমন ঘটনায় সচেতন মহল বলছে, এ ধরনের মিথ্যা অপবাদ তুলে ওসি মাছুমা মুস্তারী কেবল নিজের দুর্নীতির প্রমাণ আড়াল করতে চাননি, পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা সৃষ্টি করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উদ্বেগজনক। তাই তার সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী সাথে কথা বললে তিনি জানান,আপনি যে অভিযোগের ব্যাপারে বললেন আমি সেগুলোর উত্তর দিতে পারবো না।

আমাদের আরএমপি মিডিয়া মুখ্যপাত্র রয়েছেন আপনি তার সাথে কথা বলেন। উনি এগুলোর উত্তর দিবেন।

পরে থানা পুলিশের সেবা, সাংবাদিকদের ঘন্টার পর ঘন্টার বসিয়ে রাখা, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সাংবাদিকের পেশাগত কাজে বাধা সৃষ্টি করার ব্যাপারে আরএমপি’র মিডিয়া মুখপাত্র গাজিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

পরে হুয়াটসএ্যাপের মাধ্যমে ম্যাসেজ করলে তিনি ঘটনাটি নিয়ে কোন মন্তব্য করেননি। সাংবাদিককে জানান, তিনি সরকারি কাজে ঢাকায় রয়েছেন।

এসকল বিষয় নিয়ে সাংবাদিক সমাজ বলছে, মাছুমা মুস্তারীর মতো বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মকর্তার উপস্থিতি শুধু থানার সেবা ব্যাহত করছে না, বরং পুলিশের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট