1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল বাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতীরা

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ (ফেব্রুয়ারি) গভীর রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের একটি বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা বলে খবর গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের জেব্রা পুকুর আদিবাসী গ্রামে।
বুধবার সকালে এলাকার মানুষদের সাথে কথা হলে আগুন কিভাবে লাগলো কারা আগুন দিয়েছে এই বিষয়ে জানাতে চাওয়া হলো তারা বলেন, আমরা তো সবাই বাড়িতে ঘুমিয়ে ছিলাম আমরা এই বিষয়ে তেমন কিছু জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি ভুল্লী মুরমুর বাড়িটা আগুন পুড়ে কয়লার মতো ছাই হয়ে গেছে। দেখে আমার সবাই ভয় পেয়েছে কারা আমাদের মতো দিনমজুর অসহায় মানুষদের এত বড় ক্ষতি করে দিলো। আমরা তো কোন দিন কারো কোন ক্ষতি করিনি। তাহলে কেনো আমাদের উপর এই হামলা হলো আমরা এটার বিচার চাই। আজকে ভুল্লী মতো বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। কালকে যে আমাদের বাড়িঘরে এবং আমাদের মা বোনদের উপর হামলা হবে না তার কি গ্যারন্টি আছে বলেন। আপনারা তো সাংবাদিক! আপনারা তো লেখালেখি করেন খবরের কাগজে আপনারা আজকে এটা লিখবেন ঠিক আছে এটা দেখে ইউএনও, ডিসি, স্যার আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু শুকনা খাবার আর বাড়িতে মেরামত করার জন্য টাকা পয়সা দিতে পারে আর কিছু না। আমরা এই বাংলাদেশে সংখ্যালঘু উপজাতিরা নিরাপত্তা চাইতেছি সরকারের কাছে। না হলে একদিন এই বাংলাদেশে উপজাতি শূন্য হয়ে যেতে পারে বলে আমরা সবাই মনে করি।
এই ব্যাপারে ভুক্তভোগী ভুল্লী মুরমুর কাছে জানাতে চাওয়া হলে তিনি বলেন, আমি রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়ে গেছিলাম ছেল মেয়ে নিয়ে। আমার ঘরের পাসের ঘরটা আমার ভাইয়ের মধ্যে রাতে হঠাৎ আমার ভাইয়ের চিৎকার চেচামেচির আওয়াজ শুনতে পেলাম আগুন লেগেছে। উঠে দেখে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়ে কেহবা কাহারা চলে গেছে। আমি কোনরকম বেড়া কেটে আমার গরুগুলাকে বের করতে পেরেছি। কিন্তু আমার বাড়িতে থাকা রান্না করা সামগ্রী এবং কাপড়গুলা সব আগুনে পড়ে ছাই হয়ে গেছে। আমরা পরিবারে উপার্জন করার মতো কেউ নাই। আমার স্বামী ১০-১২ বছর আগে আমার ছেলে মেয়েরা ছোট থাকতে মারা গেছে। এখন আমার এত বড় ক্ষতি হয়ে গেলে কে দিবে আমার এই ক্ষতি পূরণ। উপজেলা প্রশাসন জেলা প্রশাসক ডিসি স্যারের কাছে আমার ক্ষতিপূরণ এবং সহযোগিতা চাইতেছি। আমি ছাড়া আমার পরিবারের ইনকাম করার মতো কেউ নেই আপনারা আমাকে সহযোগিতা করেন। না হলে আমার বাড়ি মেরামত করার মতো কোন টাকা পয়সা নেই। আমি দিন আনি দিন খাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট