1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাঈম হোসেন (২৬), নামের এক কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায় । নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের .আবু সামার ছেলে বলে নিশ্চিত করেছেন তার সহকর্মী মো. শামীম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম হরিপুর উপজেলায় টিইএমএফ এগ্রো লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার তিনি মোটরসাইকেলযোগে রাণীশংকৈল থেকে হরিপুরে যাওয়ার পথে বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ হার্ডব্রেক করেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তার উপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিবারের সদস্যরা এলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট