1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
লেবাননে ইসরাইলের হামলায় চরভদ্রাসনের দিপালী নিহত মধুখালীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেফতার সালথায় সাবেক সেনা সদস্যের উপর হামলার ঘটনার প্রধান আসামী নুরু বিশ্বাস গ্রেফতার সালথায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ হরিপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু সালথায় অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বিক্রির দায়ে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন সালথায় অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সহকারী শিক্ষকের সংবাদ সম্মেলন

লেবাননে ইসরাইলের হামলায় চরভদ্রাসনের দিপালী নিহত

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মনির হোসেন পিন্টু,(চরভদ্রাসন)ফরিদপুর প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে লেবাননে ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় ফরিদপুরের চরভদ্রাসনে দিপালী(২৮) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

দিপালী চরভদ্রাসন উপজেলার ১নং চরহরিরামপুর ইউনিয়নের চরসালেপুর পূর্ব গ্রামের শেখ মুকার মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দিপালী গত ছয় বছর ধরে লেবানন প্রবাসী। গত ৮ই এপ্রিল বিকাল ৫ টার দিকেও দিপালী দেশে থাকা তার ছোট বোন লাইজুর সাথে ফোনে কথা বলে। এরপর থেকে অনেক চেষ্টা করেও পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করতে পারনি।

তারা আরও বলেন, ওই দিন রাত ৯ টার দিকে দিপালী লেবাননের বৈরুত এলাকায় তার কফিলের বাড়িতে অবস্থান করছিলো। এসময় ইসরাইলের ভয়াবহ বোমার আঘাতে কফিলের পরিবারের অন্য সদস্যদের সাথে দিপালীও ঘটনাস্থলে মারা যায়।

বর্তমানে দিপালীর মরদেহ লেবাননের একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তারা।

ওই ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন দিপালীর নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত বলেন, দিপালী গত ৮ এপ্রিল লেবাননে ইসরাইলের বোমা হামলায় তার কফিলের বাড়িতে নিহত হয়েছেন। এঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট