1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৪ মে) দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো ছাত্রসমাজকে টার্গেট করে চালানো পরিকল্পিত হামলার অংশ।

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাঙ্গণে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, সাম্য হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন, “শাহরিয়ার আলম সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গত ১৭ বছর ধরে একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে। আমরা ইতিবাচক ও ক্যাম্পাসভিত্তিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিতে হবে। আমরা উপাচার্যের পদত্যাগ দাবি করছি।”
সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের পর্যায়ে নেতা কর্মীরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট