1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

 

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানিবাজারে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ
এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা একটি আদর্শ ও অধিকার ভিত্তিক সংগঠন। সংগঠনকে গতিশীল করতে হলে সকল ইউনিটকে সক্রিয় রাখতে হবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন।

তিনি বলেন,“রাজশাহী অঞ্চলে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে জেলা ও মহানগর কমিটিকে একসঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতিই সংগঠনের শক্তি।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যের আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা সম্ভব।”

জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত সভা,প্রশিক্ষণ ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

এসময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল। তিনি বলেন,“মহানগর কমিটি সবসময় জেলা ও বিভাগীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণই আমাদের অগ্রাধিকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: পাভেল ইসলাম মিমুল,দপ্তর সম্পাদক সুরুজ আলী,অর্থ সম্পাদক আল আমিন হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান,প্রচার সম্পাদক মিশাল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক হাসান মৃধা,ওমর আলী,মোঃ মাজেদুল হকসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট