1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ইং এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ইং এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভার মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো. আবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল রানা,সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,জয়ঝাপ উচ্চ বিদ্যালয় সিনি:শিক্ষক মোঃ শোয়েব খান সহ এছারাও স্বাস্থ্যকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু থেকে প্রবীণদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। সকল বয়সের মানুষের পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং হতদরিদ্র নারীদের মাঝে পুষ্টিকর খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট