1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালথা প্রশাসন ও যৌথ বাহিনীর ব্যাপক নির্বাচনী মহড়া সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ সালথায় দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত বিধি লঙ্ঘন করে মতিহারে ইমারত নির্মাণ,কাজ বন্ধের নোটিশ আরডিএ’র আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে হরিপুরে বিএনপির নির্বাচনী জনসমাবেশ মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে দেশকে বাঁচাতে পারে শুধু বিএনপি: ফারজানা শারমিন পুতুল রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন রবিবার ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর খেলাফত মজলিসে যোগদান ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট চাইলেন আবুল কালাম আজাদ

সালথায় দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় প্রযুক্তি ও পাটবীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় “বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন ” উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ(২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের” আওতায় সালথা উপজেলা হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৮ ইউনিয়নের মোট ৭৫ জন চাষী প্রশিক্ষণে অংশ নেন।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে (ভিডিও কনফারেন্সে) উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা আব্দুল বারী’র সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. মজিবুর রহমান, কৃষি অফিসার সুদর্শন শিকদার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিম,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ড. লুৎফুল আমিন।

প্রশিক্ষণে চাষীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পাট বর্তমানে কেবল দড়ি, চট বা বস্তা তৈরির আঁশ নয়। পাটের ব্যবহার এখন বহুমুখী বর্তমানে ২শত ৮১ ধরনের বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র থেকে শুরু করে উন্নত মানের শাড়ি, স্যুট,প্যান্ট এমনকি জিন্স বা ডেনিমও পাট থেকে তৈরি হচ্ছে। সর্বাধুনিক মডেলের গাড়ির বডি, ঢেউটিন সহ অন্যান্য উপাদান তৈরিতে কাঁচামাল হিসেবে ও ব্যবহার হচ্ছে বাংলাদেশের এই পাট।
এছাড়াও পাট ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই পাট ও পাটবীজ চাষের উপর চাষীদের আগ্রহ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এইজন্য সরকার পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামুল্যে পাটবীজ, সার, বালাইনাশক, কৃষি যন্ত্রপাতি সরবরাহ সহ প্রকল্পের মাধ্যমে পাটবীজ চাষের উন্নত কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ প্রদান শেষে পাটবীজ চাষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট