1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ৫ নেতার সংবাদ সম্মেলন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় গোয়ালপাড়া সহিংসতাকে কেন্দ্র করে মিথ্যাচার ছড়ানোর প্রতিবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ৫ নেতা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার খোয়ারগ্রামে বিএনপির ৫ নেতা স্থানীয় বিএনপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে আটঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুরাদূর রহমান লিখিত বক্তব্যে বলেন, খোয়াড় গ্রামের আমি সহ উপজেলা যুবদল নেতা: মোঃ শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা, আব্দুস সামাদ মাতুব্বর, মোঃ আনিস মেম্বার (সাবেক), মোঃ লাভলু মাতুব্বর এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন।

আপনাদের জ্ঞাতার্থে আমি জানাইতেছি যে, আটঘর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক বিল্লাল খান ও সাবেক বিএনপির বহিষ্কৃত নেতার ছেলে আওয়ামীলীগ নেতা কাওছার মাতুব্বর, আটঘর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা রব্বান মাতুব্বরসহ এদের মদদ দাতা আটঘর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাসান আশরাফ আমাদের বিরুদ্ধে কতিপয় কিছু আওয়ামীলীগের নেতা কর্মীদের দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা ফরিদপুর- ২ আসন এর মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর নেতৃত্বে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলেই সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করছি। কিন্তু কিছু দিন যাবৎ হাসান আশরাফ ইন্ধোন দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছে। যাহা ভবিষ্যতে বড় আকারে সংঘর্ষে রূপ নিতে পারে। আমরা কোন ভাবেই আমাদের এলাকায় বিশৃঙ্খলা বা সংঘর্ষ চাই না।

আমরা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরিদপুরের পুলিশ সুপার ও সালথা থানার অফিসার ইনচার্জের (ওসি) দৃষ্টি আকর্ষন করছি। আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের নিকট একান্ত সহযোগিতা কামনা করছি।

এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট