1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সালথায় পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের ‌ জেরধরে স্ত্রী নাদেরা আক্তার (২৩) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজু মাতুব্বরের বিরুদ্ধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ‌ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ দিন আগে নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন রাজু মাতুব্বর। এর আগেও সে একাধিক বিবাহ করেছেন। নাদেরাকে আনার পর থেকে তার উপর নির্যাতন করতো রাজু। শনিবার বিকালে পারিবারিক কলহের জেরধরে নাদেরাকে মারপিট করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক দেখিয়ে বাড়িতে আসেন নাদেরা। পরে রাতে আবার নাদেরাক হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক রাজু। রাজুর ঘরের মধ্যে নাদেরার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। সেজন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট