1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় বিষপানে যুবকের আত্মহত্যা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথায় স্ত্রী নাদেরা আক্তার হত্যা মামলার আসামী স্বামী রাজু মাতুব্বর (২৮) বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মারা যায় রাজু। সে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদি গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে ও স্ত্রী নাদেরা হত্যা মামলার আসামী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজু বিষপান করলে পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে রাতে বাড়ি নিয়ে আসে রাজুকে। বুধবার সকালে রাজু মারা যায়।

নিহত রাজুর মা জাকিরন বেগম বলেন, স্ত্রীকে হত্যার পর রাজু মানুসিকভাবে ভেঙ্গে পড়ে ৷ সেই শোকে রাজু বিষপান করে আত্মহত্যা করেছে৷

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যা মামলার আসামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে নাদেরা আক্তার (২৩) নামে এক নববধুর মৃত দেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নাদেরা আক্তার ওই গ্রামের রাজু মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাজু মাতুব্বর নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসে। তবে এর আগে একাধিক বিয়ে করেছে রাজু। বিয়ের পর থেকেই নাদেরাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার বিকেলে পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে মারধর করলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে বাসায় ফেরার পর রাতেই পুনরায় হাতুড়ি দিয়ে নাদেরাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু।

পরদিন সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় নাদেরার নিথর দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় রাজু মাতুব্বরকে আসামী করে সালথা থানায় একটি হত্যা মামলা হয়। সেই থেকে রাজু মাতুব্বর পলাতক ছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট