1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

সালথায় ব্যবসায়ীদের জান, মালের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথার বালিয়া বাজারের ব্যবসায়ীদের জান, মালের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাজার ব্যবসায়ীরা।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বালিয়া বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে বাজারের মিডিল পয়েন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময়ে সকল ব্যবসায়ীরা তাদের জান মালের নিরাপত্তা চায় এবং বিশিষ্ট পেঁয়াজ ব্যবসায়ী খালেক ব্যপারী ও তার ভাতিজা শাহীন কে অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। তাদের সহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে অব্যহতি দাবি করেন।
এ সময়ে ব্যবসায়ীরা আরও বলেন, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গ্রাম্য কাইজ্জা, মারামারি সংঘটিত হলেই উভয় গ্রুপ বাজারে এসে দোকান ভাঙ্গচুর, লুটপাট করে ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি করে এবং ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য নিয়ে ব্যস্ত থাকা স্বত্বে ও অন্যায়ভাবে বিভিন্ন মামলার আসামি হন। এর কারণে আমরা আর্থিক ও সামাজিক ভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হই।
আমরা প্রশাসনের নিকট অনুরোধ করছি যে, গ্রাম্য এ সকল কাইজ্জা মারামারির প্রভাব থেকে বালিয়া বাজার ও ব্যবসায়ীরা নিরাপত্তা চাই এবং আমাদের ব্যবসায়ীরা যেন হয়রানি মূলক মামলার শিকার না হই। সঠিক তদন্তের মাধ্যমে যদি আমাদের মধ্যে কোন ব্যবসায়ী অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তাকে আইনের আওতায় আনা হয়। ব্যবসায়ী খালেক মাতুব্বর ও শাহীনের মত নিরীহ কোন ব্যবসায়ী যেন মিথ্যা মামলার আসামি না হয়। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি কাকে কখন হয়রানি মূলক মিথ্যা মামলায় তুলে নিয়ে যায়, এ জন্য আজ হাটবার হওয়া স্বত্বে ও নিজ নিজ অবস্থান থেকে আমাদের দোকান পাট বন্ধ করে রেখেছি। আমরা যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদের জান মালের নিরাপত্তা না পাই তাহলে আমরা আরও দীর্ঘ সময়ের জন্য দোকান পাট বন্ধ সহ কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।

সোমবার বালিয়া হাটবার সকাল থেকে ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগে নিজেদের নিরাপত্তাহীন ভেবে সকল প্রকার দোকান পাট বন্ধ রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী আফিসার দবির উদ্দিন বলেন, আমরা বিষয় টা জেনে বালিয়া বাজারে গিয়েছিলাম। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, নিরপরাধ কোন ব্যবসায়ী কোন প্রকার মামলার আসামি হবে না। তাদেরকে সর্ব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। দোকান মালিকরা এখন স্বাভাবিক ভাবে দোকান পাট খুলে তাদের ব্যবসা বানিজ্য পরিচালনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট