1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় যৌথ বাহিনীর মহড়ায় ভোটারদের মধ্যে বাড়ছে আস্থা 

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসনের সালথায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়ায় সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে সুষ্ঠু আস্থা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সালথা উপজেলার গাট্টি ও ভাওয়াল ইউনিয়ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনি আস্থা ও নিরাপত্তা বোধ তৈরি করেছে।

উপজেলার সালথা বাজার থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে গট্টি ও ভাওয়াল ইউনিয়নের প্রতিটি বাজার ও কেন্দ্র ঘুরে দেখেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।

এসময়ে সাধারণ ভোটাররা বলেন, প্রশাসন ও যৌথ বাহিনীর মহড়ায় আমরা আনন্দিত, আমরা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবো মনে হচ্ছে।  আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের এ মহড়ায় নির্বাচনের প্রতি আমাদের আগ্রহ ও আস্থা বাড়ছে।

উক্ত দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথবাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেণ এবং ভোট ও ভোটারদের নিরাপত্তায় বদ্ধপরিকর।  এ সময় বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরিদপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) অমিত কুমার বিশ্বাস, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, বিজিবির ওয়ারেন্ট অফিসার সেলিম পারভেজ প্রমুখ।

মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য এতে অংশ নেন।

এর আগে গত মঙ্গলবার দুটি ইউনিয়ন ব্যাপি যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট