1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার ভিকটিম চট্টগ্রামে উদ্ধার,প্রধান আসামি শাফায়েতকে গ্রেফতার সালথা বাজার সংলগ্ন সেতুর স্থান পরিদর্শনে জেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার  মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ মধুখালীতে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ র‍্যালি সফল করতে সর্বদলীয় সভা লেবাননে ইসরাইলের হামলায় চরভদ্রাসনের দিপালী নিহত মধুখালীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেফতার সালথায় সাবেক সেনা সদস্যের উপর হামলার ঘটনার প্রধান আসামী নুরু বিশ্বাস গ্রেফতার সালথায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ

সালথা বাজার সংলগ্ন সেতুর স্থান পরিদর্শনে জেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার 

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা সদর বাজারের প্রাণকেন্দ্রে কুমার নদের উপর গড়ে উঠছে স্বপ্নের সেতু। সেতুটির অগ্রগতি পরিদর্শন করলেন ফরিদপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার ও সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে জেলা নির্বাহী প্রকৌশলী ও সালথা উপজেলা নির্বাহী অফিসার উন্নয়নযাত্রার এ গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে গতিনির্ণয় আনতেই তারা সরেজমিনে কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, আগামী সোমবার (২০ এপ্রিল) সড়ক ও জনপদ বিভাগের জায়গা নির্ধারণের জন্য পরিমাপ করা হবে। যাদের আশপাশে জমি রয়েছে রাস্তার পাশে তারা সকলে উপস্থিত থাকবেন এবং নিজের জায়গা বুঝে নিবেন। যাতে উচ্ছেদ অভিযানের সময় তারা দাবি না করে যে এ পর্যন্ত বা ঐ পর্যন্ত সরকার আমার জায়গা ভেঙে দিয়ে গেছে। আমরা সবাই সবার সহযোগী, এই রাস্তা সালথা বাসির সম্পদ একজন ব্যক্তির জন্য এই ব্রিজটি আটকে থাকবে না। অর্থাৎ সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে সবাই আমাদের সহযোগিতা করিবেন। এই ব্রিজ হবে এই এলাকার সম্পদ এবং এই এলাকার প্রেক্ষাপট পরিবর্তনের একটা অবকাঠামো।
আশপাশের সকল দোকান মালিক ও স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতা ও উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

এসময় ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, ১৪ কোটি টাকা ব্যায়ে ৬০ মিটার লম্বা ও প্রস্থ সাড়ে ১০.২ মিটার ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ব্রিজের কাজটি সম্পন্ন করতে ১৮ মাস সময় লাগবে। এলাকার উন্নয়নের স্বার্থে অবৈধ দখলকৃত সড়ক ও জনপদের জায়গা খুব দ্রুত উদ্ধার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট