1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন: চরভদ্রাসনের ইমরান হোসাইন

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি:

ছাত্র-জনতার অবিস্মরণীয় গণজাগরণে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করায় সম্মাননা অর্জন করেছেন ‘দৈনিক নিরপেক্ষ পত্রিকা’র ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইন।

গত (৩ আগষ্ট) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা তথ্য ভবনের ৩য় তলার হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মো. মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল ইসলাম।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই—এই এক বছরের সময়জুড়ে চলমান আন্দোলনে সাহসিকতার সঙ্গে জনগণের পক্ষে সত্য সংবাদ তুলে ধরার জন্য ইমরান হোসাইনকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ২৫ হাজার টাকার সম্মাননা চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সংকটময় সময়ে যারা সত্য প্রকাশে দ্বিধাহীন থাকেন, তারাই প্রকৃত সাংবাদিক। ইমরান হোসাইন সেই সাহসী সাংবাদিকদেরই একজন, যিনি জীবনের ঝুঁকি নিয়েও জনগণের কথা তুলে ধরেছেন।”

এই সম্মাননা ভবিষ্যতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও সাহসিকতার পথে আরও অনুপ্রাণিত করবে বলে মত দেন আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট