1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ ইসলাম

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও কারচুপিমুক্ত হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এতে কোনো সন্দেহ নেই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণ হলে বিএনপির বিজয় অনিবার্য।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, আমরা চাই একটি শিক্ষিত, উন্নত ও ন্যায়ভিত্তিক সোনাপুর। শিশুদের শিক্ষা, যুব সমাজের খেলাধুলা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ইনশাল্লাহ প্রতিটি ইউনিয়নে শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে কাজ করা হবে। আমরা চাই দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সালথা। আমার বাবা কখনো অন্যায়ের সঙ্গে আপোশ করেননি—আমরাও করব না। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ভোটার আইডি কার্ড বা বিকাশ নম্বর চাওয়া সম্পূর্ণ বেআইনি। কেউ এ ধরনের দাবি করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, ১২ তারিখের ভোট শুধু একটি ভোট নয়—এটি আগামীর বাংলাদেশ, আগামীর সোনাপুর ও সালথার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং মৃত্যু পর্যন্ত পাশে থাকব।


সভায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজিজুর রহমান লিটনের সঞ্চালনায় এবং মজিবুর রহমান সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছরোয়ার হোসেন, উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মওলানা নিজামুদ্দিন, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মো. তারা মিয়া, মো. বাবুল তালুকদার, বকুল মাতুব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট