1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিপুরে সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে দিশারি কিন্ডারগার্টেন স্কুল

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় কাঁঠাল ডাংগী বাজার সংলগ্ন দিশারি কিন্ডারগার্টেন স্কুলটি সফলতার সাথে কোমলমতি বাচ্চাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

বিদ্যালয়টি নিরিবিলি মনোমুগ্ধকর মনোরম পরিবেশে ২০১৭সালে স্থাপিত হলেও অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করেছে।আগামী ৭/১২/২৪ইং তারিখে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে এবং ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃমসলিম উদ্দীন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সহকারী শিক্ষিকা, আফসানা আক্তার,রুকসানা আক্তার এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অবিভাবক মহল।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ ফজলুর রহমানের উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়,এবং সকল কোমলমতি শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয় । এসময় প্রধান শিক্ষক জনাব মোঃ মসলিম উদ্দিন জানান, এই প্রতিষ্ঠানটিতে প্রায় শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০জন ছাত্রছাত্রী পড়ালেখা করছে, তার মধ্যে আমরা সবার বেতন নেই না গরীব, এতিম ও প্রতিবন্ধী বাচ্চাদের জন্য পড়ালেখা সম্পুর্ণ ফ্রীতে করেছি তাছাড়া ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের পাশাপাশি আনন্দ বিনোদনের ব্যবস্হা করা হয়েছে। আমি চাই প্রত্যন্ত এলাকাটিতে ,নিরক্ষরতা মুক্ত সমাজ গড়তে সমাজের কোন শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই ধারাবাহিকতাকে সামনে রেখে আমাদের এই মহৎ উদ্দেশ্য। তিনি আরো জানান আমাদের ছাত্র ছাত্রীদের তুলনায় রুমের সংখ্যা কম আমরা গত বছর তিনটি রুম তৈরি করলে ও অসহায় বাচ্চাদের পড়ালেখার খরচ চালাতে গিয়ে কিছু টা আর্থিক সংকটে পড়েছি, তাই রুমের উপরে এখনো পর্যন্ত টিন চড়াতে পারিনি তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই উপজেলা প্রশাসনের সহায়তায় কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে আর্থিক সহায়তা প্রদান করলে কৃতজ্ঞ থাকব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট