1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিপুর উপজেলা সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে সিএসও’র ত্রৈমাসিক উপজেলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় হরিপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ২নং আমগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা সিএসও’র সভাপতি মো. আফজাল হোসেন। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোছা. রৌওশন আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন হোপ প্রকল্প ঠাকুরগাঁওয়ের কর্মকর্তা মো. মনিরুজ্জামান (পাইলট), উপজেলার বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি ও সিএসও সদস্যরা।

হোপ প্রকল্পের কারিগরি সহায়তায় এবং নেটজ বাংলাদেশের বাস্তবায়নে, জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা বিএমজেড-এর অর্থায়নে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতন, সামাজিক বৈষম্য ও অধিকারহীনতার চিত্র এখনও বিদ্যমান। এসব সমস্যার সমাধানে সিএসও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বক্তারা আরও বলেন, হোপ প্রকল্প নারী ও শিশুদের মানবাধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ জোরদার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে পরিবার ও সমাজে নারী ও কন্যা শিশুদের মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে।

আলোচনায় বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, নির্যাতিত মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সিএসও’র উদ্যোগে সচেতনতা সৃষ্টি ও সহায়তামূলক কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে।

শেষে সভাপতি মো. আফজাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা সবাই একসাথে কাজ করলে হরিপুরসহ সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে। নারী ও কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় এটি আমাদের নৈতিক দায়িত্ব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট