1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুর শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মধুখালীতে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিদর্শন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের রহস্যজনক মৃত্যু নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ মধুখালী বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওতায় হরিপুরে দুইশত জন উপকারভোগী মায়ের মাঝে হাঁস বিতরণ মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পাটকাটতে গিয়ে বাবাও ছেলের মৃত্যু সালথায় জয়ঝাপ সঃপ্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

হরিপুর শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি

হারভেস্টপ্লাস এবং আরডিআরএস-র উদ্যোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি ও জিঙ্ক-সমৃদ্ধ ফসলের গুনগত মান সম্পর্কে আলোচনা সভা করা হয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কান্ট্রি মানেজার(কেনিয়া) পেনিনা মুওকি।
আয়োজকরা বলছেন, স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পুষ্টি সচেতনতা কর্মসূচি এবং জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ক আলোচনা সভাটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বায়োফোর্টিফাইড বা জিঙ্ক-সমৃদ্ধ খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানতে পারছে। এই ধরণের সচেতনতামূলক আলোচনা দেশজুড়ে পরিচালনা করা হচ্ছে।
আলোচনা শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হারভেস্টপ্লাস সলিউশনসের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান, প্রোজেক্ট ম্যানেজার শাহিনুর কবির, আরডিআরএস এর হেড অফ এগ্রিকালচার এনামুল হক, টিম লিডার ডা. সালিউদ্দীন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট