1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা

১৬বছর পর সাংবাদিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:

দীর্ঘ ১৬ বছর পর সাংবাদিকদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নরসিংদী জেলা জামায়াতে ইসলামী।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি আমজাদ হোসাইন।

জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারী আমিরুল ইসলাম আমীরের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন ও জাহাঙ্গীর আলম, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম গণমাধ্যমকর্মীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট