1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

সাইফুল ইসলাম, সালথা( ফরিদপুর)
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, (ফরিদপুর)

ফরিদপুর জেলা স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলটির অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্কুলটির সিনিয়র শিক্ষক ও স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্কুলটির শিক্ষার্থী জাওয়াদ আদনান, মো. জাবির প্রমূখ।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ‘হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময় আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।’

এসময় উপস্থিত ছিলেন- স্কুলটির শিক্ষক ফরজ আলী, মো. আলাউদ্দীন, রেজভী আলম মিয়া, শামীমা আক্তার, রাফিদুল হাসান, হুমায়ূন কবির, গোলাম মওলা, কাজী আব্দুল হক, মোফাজ্জেল হোসেন মোল্যা, মো. ইদ্রিস আলী, মো. মজিবুল হক, খালেদা আক্তার, শাহ নেওয়াজ, মো. আমিনুল হক, শেখ মো. ফজলে রাব্বী, গোলাম রোব্বানী, মো. ফিরোজ মিয়া, আব্দুর রহিম, আহসান হাবিব, মো. মাসুদ রানা, এইচ এম রফিকুল, নন্দন কুমার সাহা, রাজ কুমার বিশ্বাস, মো. মাসুম আলম, শিক্ষার্থী জাবির, জাওয়াদ আদনান প্রমূখ।

স্মরণসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট