1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া ১১ লক্ষ টাকা,নিভে যাবে আলো,আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় জোরপূর্বক কৃষকের জমি দখলের চেষ্টা

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

 

কাগজপত্র না থাকার পরও নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের ৩০ শতাংশ জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখল করতে না পেরে প্রভাবশালী চক্রটি খুন-জখমের হুমকী দিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের ছাতিনতলা মাঠে।

সরেজমিনে দেখা গেছে, ওই জমিসহ আরো ৪৫ শতাংশের মূল মালিক পাঁকা গ্রামের মিছু প্রামাণিক। তার মৃত্যুর পর পৈত্রিক সূত্রে ওই জমির মালিক হন সমশের আলী (২৩ শতাংশ) এবং জমশেদ আলী (২২ শতাংশ)। তারা বর্তমানে ওই জমি দখল করছেন। অথচ জমির মালিক না হয়েও ওই জমি নিজের বলে দাবি করছেন পাঁকা গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মাহাতাব আলী।

ওই জমির বর্তমান মালিক সমশের আলী ও জমশেদ আলী জানান, আর.এস খতিয়ান অনুযায়ী তাদের পিতা মিছু প্রামাণিক উক্ত জমির মালিক ছিলেন। মিছু প্রামাণিকের মৃত্যুর পর তারা মালিক হয়ে দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ করছেন। অথচ হুট করে মোট জমি (৪৫ শতাংশ) মধ্যে ৩০ শতাংশ জমি নিজের বলে দাবি করছেন মাহাতাব আলী নামের এক ব্যক্তি। দখলে থাকার পরেও তারা ওই জমির ওপরে কোনো কাজ করতে গেলে লোকজন দিয়ে বাধা দিচ্ছে মাহাতাব। এমনকি খুন-জখমের হুমকীও দিচ্ছে।

এ নিয়ে অভিযুক্ত মাহাতাব আলী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাদী-বিবাদীর সাথে কথা বলে এবং কাগজপত্র দেখে সুষ্ঠু সমাধাণ করা হবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, ঘটনাটি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট