1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পটুয়াখালী সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময় সভা

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

জেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আরো কঠোরতার জন্য পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের আহবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শুধুমাত্র জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে সকল আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরাও জেলার অপরাধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ সুপারকে অবহিত করেন। কিভাবে এসব অপরাধকে আরও নিয়ন্ত্রণ ও দমন করা সম্ভব এ নিয়ে পরামর্শ হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান,
সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন, মোশাররফ হোসেন সুজন, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেন, স্থানীয় দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, ধান কাটার মৌসুমে বিভিন্ন উপজেলার ভূমি দস্যুদের প্রতিহত করে সমস্যার সমাধান করা হবে। যানজট পূর্ণ স্থান শনাক্ত করে সেসব জায়গায় ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করা হবে। কিশোর-কিশোরীদের পিতা মাতাকে তাদের সন্তানদের প্রতি আরো খেয়াল রাখার পরামর্শ দেন যেন তারা তাদের অগোচরে সন্তানরা কোন অপরাধে পা না বাড়ায়। জেলায় যেকোনো অপরাধ নিয়ন্ত্রণ এবং দমনে পুলিশ সচেষ্ট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট