1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকালে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠী পরিচালক সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান, এফডিসির জনপ্রিয় অভিনেতা আব্দুর রউফ, গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালে পুরাতন শিল্পকলা অডিটরিয়ামটি ভেঙ্গে ফেলার পর থেকে সাংস্কৃতিক চর্চার জায়গা না থাকায় স্থানীয় কৃতি শিল্পীরা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারছে না। ফলে ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন। আগামী ৩ মাসের মধ্যে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।

মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারলিপি জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট