1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মানবাধিকার বাস্তবায়নে ববি ছাত্রদলের মানববন্ধন

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬০ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধি

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার বাস্তবায়নের জন্যে মানববন্ধন করেছেন ববি শাখা ছাত্রদল। আওয়ামিলীগ সরকালের আমলে গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে জড়ো হয় ছাত্রদল কর্মীরা।

এসময় তারা উল্লেখ করে, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের জনগন মানবাধিকার থেকে বঞ্চিত ছিলো। হাসিনার পতনের সাথে দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। মানবাধিকার প্রতিটি মানুষের এমন এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। বিএনপি ও ছাত্রদল মানুষের এই অধিকার নিশ্চিত করতে কাজ করছে এবং করবে।
ববি আইন বিভাগের শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী ওসমান সাকিব বলেন, শেখ হাসিনা ১৫ বছর ধরে মানবতাবিরোধী, মানবাধিকার লঙ্ঘন করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে তার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। হাসিনার ফেসিস্ট সরকার ১৫ বছর মানবাধিকার কমিশনকে নিষ্ক্রিয় করে রেখেছে। গুম,খুন, শারীরিক নির্যাতন এমন কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি‌ নেই। আমরা চাই, মানবাধিকার লঙ্ঘনকারীদের সর্বোচ্চ শাস্তি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ নূর কাফি বলেন, ১৯৪৮ সালে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র এইদিনে ১০ ডিসেম্বর চালু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সংবিধানে এটির আলোকে সংযুক্ত করে। শেখ হাসিনার সরকার সে অনুযায়ী তো বাস্তবায়ন করেই নি বরং সংবিধান-বিরোধী, মানবাধিকার বিরোধী কাজ করেছে এতো বছর। আমি এই খুনি হাসিনার যথাযথ শাস্তি চাই।

মানববন্ধন কালে আরও উপস্থিত ছিলেন আরিফ হোসাইন শান্ত, আজমাইন সাকিব মাহমুদ ইমরান, জিয়াদুল ইসলাম , আব্দুল্লাহ নূর কাফি, আরাফাত ওসমান সাকিব, আবু বকর রিফাত, রাকিব হোসেন, রিফাত মাহমুদ, সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান, মিরাজ, রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, তাহমীদ মামনুল হক, মিধুলসহ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট