1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

পটুয়াখালী ডিসি স্কয়ারে দু’দিনের তথ্য মেলা’র উদ্বোধন

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারন জনগণকে অবহিত করার লক্ষ্যে “তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গিকার তথ্যই শক্তি,দুর্নীতি থেকে মুক্তি” এ প্রতিপাদ্য নিয়ে ১১ ও ১২ ডিসেম্বর বুধ ও বৃহষ্পতিবার দুইদিন ডিসি স্কয়ারে তথ্য মেলা-২০২৪ আয়োজন করেছে জেলা প্রশাসনের সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালী।
বুধবার সকাল ৯.৩০ টায় ডিসি স্কয়ারে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোদাচ্ছের বিল্লাহ। ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত আরা উর্মি এর সভাপতিত্বে সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা তথ্য অফিস পটুয়াখালীর উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান। উক্ত তথ্য মেলায় সংশ্লিস্ট সকলকে যথা সময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সচেতন নাগরিক কমিটি ( সনাক) পটুয়াখালীর সভাপতি পীযুষ কান্তি হরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট