1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের সূবর্ণজয়ন্তী: দুই দিনের রঙিন আয়োজন

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আশিকুর রহমান :

ঐতিহ্যবাহী অষ্টগ্রাম হাই স্কুল কলেজ তার ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বর্ণজয়ন্তী উদযাপনে মেতে উঠেছে। দুই দিনব্যাপী (২০-২১ ডিসেম্বর) এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিবারের সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা,বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অঞ্চলবাসীরা ব্যাপক উৎসাহের সাথে অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানটি উপলক্ষে অত্যান্ত সুন্দর ভাবে সাজানো হয় স্কুলের প্রতিটা ভবন। অনুষ্ঠানে প্রীতিভোজ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা একযোগে এই প্রীতিভোজে অংশ নিয়ে সুখের মুহূর্ত উপভোগ করেন। এরপর কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের এই অর্জনের জন্য বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

দ্বিতীয় দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শৈলীতে গান, নাচ, কবিতা আবৃত্তি এবং নাটকের মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে সারা রাত উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন, তিনি তার বক্তৃতায় বিদ্যালয়ের অগ্রগতির জন্য শুভকামনা জানান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।”

অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র চৌধুরী এই অনুষ্ঠানের আয়োজন সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আজ আমরা আমাদের বিদ্যালয়ের ৫৯ বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। আমাদের এই বিদ্যালয় দেশের জন্য অনেক মেধাবী শিক্ষার্থী দিয়েছে। ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখতে আমরা কাজ করে যাব।”

এই স্কুুলের প্রাক্তন ছাত্র ইয়াকুব মুন্সি বলেন,আজকে আমাদের স্কুল আরও উন্নত হয়েছে। নতুন ভবন, নতুন সুযোগ-সুবিধা, সবকিছুই আমাদের জন্য গর্বের। আমি আশা করি, এই স্কুল আরো উন্নতি করবে এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আদর্শ একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট