1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে বড়দিন উৎসব অনুষ্ঠিত

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসী খ্রীস্টান সম্প্রদায়ের আয়োজনে পাঁচটি স্থানে বড়দিন উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল দশটায় পাঁচুড়িয়া ভেরোনিকা গীর্জায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে উপজেলার ৪ টি গীর্জায় উদ্বোধন হয়েছে,বলে জানান আদিবাসী সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইম্মানুয়েল সরেন। পাঁচুড়িয়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার যোসেফ মিস্ত্রী। আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারি খাদেমুল ইসলাম,আদিবাসী সংগঠনের উপজেলা শাখার সম্পাদক ইলিয়াস হাঁসদা, ফাদার উজ্জল পাহাড়িকা,্ ফাদার রহিত মৃ, ফাদার গোবিন্দ সরেন প্রমুখ। উপজেলার রাঙ্গামাটি গ্রামের দু’টি স্থানে, খাটখৈইর ও ডুমরই বড়দিন উৎসবের আয়োজন করা হয়। যীশুখ্রীষ্ট্রের জন্মদিনে প্রতিবছর এসব স্থানে আদিবাসী মেয়েদের বিশেষ নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,‘বড়দিন’ খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমানকাল থেকে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির সাথে একত্রে বসবাস করে আসছে। পারস্পরিক এ বন্ধন অটুট থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে খ্রীস্টান সম্প্রদায় যাতে তাদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদ্যাপন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট