1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

আগামী ৫ জানুয়ারি ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দমোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তানভীর আহমেদ নিবিড়ের সভাপতিত্বে ও মো. সবুজ সরদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি মো.  আজিম ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, সোহেল রানা, আতিয়ার সরদার আতিক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, সদস্য আব্দুর রব সুমন প্রমুখ।

কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল চালিকাশক্তি হবে বাংলাদেশ ছাত্রদল,” তিনি আরও বলেন ছাত্রদলের ত্যাগ, সংগ্রাম এবং দেশপ্রেমিক ভূমিকা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। ছাত্রদলের উজ্জীবিত নেতৃত্ব ও সুশৃঙ্খল কার্যক্রম আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় অন্যান্য বক্তারা বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট