1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সালথায় রাতের আঁধারে শিক্ষকের বাড়ির জানালার গ্রিল কেটে চুরি

হারুন-অর-রশীদ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় রাতের আঁধারে এক শিক্ষকের বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৩ জানুয়ারী) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের বাসিন্দা ও  বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রাসেল মাহমুদ তার বাড়িতে হওয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (০২ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার নকুলহাঁটি গ্রামে জানালার গ্রিল কেটে ওই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

শিক্ষক আবু রাসেল মাহমুদ বলেন, ‘আমাদের বাড়িতে পাশাপাশি দু’টি ঘর। একটি টিনের আর আরেকটি ব্লিডিং ঘর। আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে আমার মা শুক্রবার (০৩ জানুয়ারী) ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে।’

তিনি বলেন, ‘ঘরের জানালার গ্রিল কেটে আমার মায়ের ও আমার গচ্ছিত অর্ধলক্ষাধিক নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। আর এ শোক কেটে উঠতে না উঠতেই আমাদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটলো।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট