1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

রাজবাড়ীতে ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপি সমাবেশ স্থগিত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

আগামী ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপির পক্ষ থেকে ফকির শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজন করা সমাবেশ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮ টায় গোয়ালন্দ রেলস্টেশন এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

এ-সময় তিনি জানান, আগামী ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ীতে আগমন উপলক্ষে আপাতত এ সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে আলোচনা করে সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম আলী মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবুল হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুল মাহবুব আলম শাহিন, সাবেক সিনিয়র সহ সভাপতি জাজিউর রহমান রাসেল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সফি, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মিলন, হানিফ সেখ, কাউছার খান, সাংগাঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, আজাদ শেখ, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তোর মাহমুদ, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আদনান নূর ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি ছরোয়ার হোসেন সরো মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুন্নাফ হোসেন ফেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান, উপজেলা তরুনদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদ জসিম বেপারী, উপজেলা তরুন প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিরুল ইসলাম নাজির প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট