1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

ছাত্রলীগের হামলার বিচার চেয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের উপরে ছাত্রলীগ নেতাকর্মীদের নৃশংস হামলার ঘটনার দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রত গ্রেফতার ও বিচার চেয়ে বিক্ষোভ বিছিল করেছেন ববিশাখা ছাত্রদল নেতাকর্মীরা। ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে ছাত্রদল নেতাকর্মীরা ববি প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ভিসিগেট হয়ে সেন্ট্রাল ফিল্ড পর্যন্ত তাদের এই বিক্ষোভ মিছিলি করেন।

এসময়ে ববি ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসাইন শান্ত বলেন, পতিত আওয়ামী-ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। সবশেষে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন। তবুও এখন ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বিভিন্ন গুপ্ত পরিচয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের কঠিন হুশিয়ারি দিচ্ছে।

গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে ব্যাবস্থা গ্রহনে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট