1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

রানীশংকৈলে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষার ক্ষেতের সাথে মৌমাছি পালন

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও

রানীশংকৈলে রবিশস্য সরিষার সঙ্গে মৌমাছি পালন করে মধু চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এতে একদিকে যেমন সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে বাড়তি আয়ের উৎস হচ্ছে খাঁটি মধু। ফলে সরিষার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মধু বিক্রি করেও কৃষক লাভবান হচ্ছেন।

কৃষি অফিসের তথ্যমতে, এ বছর প্রায় ৬৪২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে রানীশংকৈল উপজেলায় |
রানীশংকৈল উপজেলার কৃষি কর্মকর্তা সহিদুল হক জানান–সরিষাখেতে মৌমাছি থাকলে স্বাভাবিকের চেয়ে ১৫–২০শতাংশ ফলন বাড়ে। কারণ হিসেবে তিনি জানান, মৌমাছি সরিষা ফুলে যে পরাগায়ন ঘটায়, তাতে সরিষার দানা ভালো হয় এবং ফলনও বাড়ে। যে সরিষাখেতে মৌমাছি নেই, সেখানে সরিষার ফলন বেশ কম হয়। ওই কর্মকর্তা আরও জানান, এই এলাকায় আগে এভাবে মধু চাষের প্রচলন ছিল না । কয়ক বছর থেকে এই উপজেলায় সরিষার সাথে মধু চাষ শুরু হলে ব্যাপক লাভবান হয় কৃষক ফলে সরিষা চাষের সাথে মধু চাষের বিষয়টি এলাকায় সাড়া ফেলে।

রানীশংকৈল উপজেলার বলিদ্বারা এলাকার
কৃষক মানিক চন্দ্র বলেন, আমি দীর্ঘ ৮ বছর যাবৎ সরিষা চাষ করছি |এ বছর আমি ৫ একর জমিতে সরিষা চাষ করেছি | আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হওয়ার সম্ভাবনা |
একই এলাকার কৃষক
অরুন্দ রায় বলেন- আমি দীর্ঘ ৫ বছর যাবৎ সরিষা চাষ করছি | ভাল ফলন হওয়ায় এ বছর এক একর জমিতে সরিষা চাষ করেছি |
মধু চাষী আ:সাত্তার জানান – আমরা দিনাজপুর বীরগন্জ থেকে এসেছি সরিষা খেত থেকে মধু চাষ করার জন্য | বলিদ্বাড়া এলাকায় সরিষা চাষ বৃদ্ধির ফলে মধু চাষে মোট ৬০ টি বাক্স আছে | প্রতি ৫ দিন যাবৎ আমরা মধু সংগ্রহ করে থাকি | এক কেজি মধু ৫০০ টাকায় বিক্রী করে থাকি |

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট