1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

আট আনার পেঁয়াজু বিক্রী করে সংসার চালান এনামুল হক

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের (মীরডাঙ্গী) বাজারে আট আনার পেঁয়াজু বিক্রী করছেন এনামুল হক (৮৫) ।

শনিবার ৮ (ফেব্রুয়ারি) বিকাল ৫টার সময় গিয়ে দেখা যায় বৃদ্ধ এনামুল হক মানুষটি তার দোকানে একটি সিলভারের থালায় গরম গরম পেঁয়াজের পিঁয়াজু বানিয়ে রেখেছেন। বৃদ্ধের দোকানে গেলে একটি জিনিস সবার চোখে পড়বে সেইটা হলো তার এখনো আগের রেডিওটা রয়েছে।

তিনি ৭৪ সাল থেকেই আট আনার পেঁয়াজু বিক্রী করে সংসার চালাচ্ছেন | বৃদ্ধ এনামুল হক কর্মব্যস্তার মধ্যে প্রতিদিন দেশের বিবিসি খবর শুনেন ভাঙ্গা রেডিওটির মাধ্যমে। দেশের মানুষ যেইখানে দেশ- বিদেশের খবর শুনেন ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে। সেইখানে এই বৃদ্ধটি তার ভাঙ্গা রেডিওতেই খবর শুনতে পান দেশ বিদেশের। এনামুল হকের ৩ ছেলে ৩ মেয়ে নিয়ে পুর্ব ভোলাপাড়ায় ভাঙ্গাচোড়া বাসায় বসবাস করছেন |

বর্তমান সময়ে পেঁয়াজের পিঁয়াজু কিনতে ২/৫ টাকা লাগলেও এনামুল হক কিভাবে আটঠানার পেঁয়াজের পিঁয়াজু বিক্রি করেন ক্রেতাদের কাছে। দেশে সব কিছু জিনিসের দাম বাড়লেও এনামুল হকের পেঁয়াজুর মুল্যের তালিকা বাড়েনি | এনামুলের ভাষ্যমতে– লাভ লোকসানের হিসাব আমার কাছে নাই কম মুল্যে বিক্রী করে ক্রেতার মন জোগাড় করাই আমার চাওয়া পাওয়া ।

স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় যে, এনামুল হক নাকি স্বাধীনতার পূর্ব থেকে এই আটঠানার পেঁয়াজের পিঁয়াজু বিক্রি করে আসছেন। বৃদ্ধের কথা দেশ বদলে যেতে পারে কিন্তু আমি স্মৃতিটুকু এখনো ধরে রেখেছি জনসাধারণ মানুষের কাছে। পেঁয়াজের পিঁয়াজু এত সস্তা দামে বিক্রি করার কারণটা আমার আমি এই প্রজন্মের ছেলে- মেয়েদের দেখা চাই আমি কিভাবে আগে আটঠানার পেঁয়াজের পিঁয়াজু বিক্রি করতাম । বৃদ্ধের দোকানে দূর থেকে ছুটে আসেন বিকাল বেলা সু- স্বাদু মাজাদার পেঁয়াজের পিঁয়াজু খাওয়ার জন্য। অন্যদিকে স্কুল, কলেজের ছাত্র- ছাত্রীরা কম টাকায় পেঁয়াজের পিঁয়াজু পাওয়া তারাও খেতে আসেন বৃদ্ধের দোকানটিতে। তারা সুস্বাদু মজারদার পেঁয়াজের পিঁয়াজু নিজেরাই খাই এবং পরিবারের প্রিয়জনদের জন্য নিয়ে যান। বৃদ্ধের দোকানে বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত পেঁয়াজের পিঁয়াজু বিক্রি করার পাশাপাশি পাওয়া যায় গরম গরম লাল চা আর দুধ। সেই সাথে পাওয়া যায় দেশীয় মুরগি আর ব্রয়লারের গরম ডিম |

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট