1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩ টি বসতঘর পুড়ে ছাই

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

ভায়াবহ অগ্নিকান্ডে পটুয়াখালী শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে টিনসেডের ২৩ টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর দেড় টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান,মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ ২৩ বসতঘর ও চায়ের দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে বলে প্রত্যক্ষ দর্শীদের সূত্রে জানাগেছে।
পটুয়াখালী সদর ফয়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনের কাজে সহযোগীতায় উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান ১৪০ মিনিট সময় খবর পেয়ে দুটি স্টেশনের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ৩ টা ৩০ মিনিট সময় সম্পূর্নভাবে আগুন নেভানো হয়েছ। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান সঠিকভাবে তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান স্টেশন অফিসার মো. রেজওয়ান। উক্ত ২৩ টি পরিবার আগুনে সর্বশান্ত হয়ে পথে বসেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় এলাকায় বাতাস ভারি হচ্ছে। প্রশাসন ও পৌরসভার কর্তৃৃপক্ষরা ঘটনাস্থলে পৌছে ক্ষয়ক্ষতির নিরূপন করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট