1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে স্কাউটসের জনক ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ( বিপি) এর ১৬৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা ও কেককাটা অনুষ্ঠিত।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে পটুয়াখালী জেলা স্কাউট ও জেলা রোভার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় ভবনের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলা জেলা স্কাউটস এর সহকারি পরিচালক মো. ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা ও কেকেকাটা এবঃ কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার’র কমিশনার পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর (গণিত) মো. মাহাবুব আলম। আরও বক্তব্য রাখেন জেলা রোভার এর সাধারন সম্পাদক পবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটু, ট্রেজারার প্রভাষক মো. মনিরুজ্জামান, সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সদর উপজেলা কাব লিডার শাহনাজ পারভীন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাব লিডার মো. সাইদুল হক আজাদ। অনুষ্ঠানে স্কাউটের জনক
রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কাব শাখায় ১ম আব্দুল্লাহ আল আহাদ ও ২য় জি.এম সুলাইমান, স্কাউটস শাখায় ১ম জারিন আনজুম ও ২য় সামিয়া আক্তার আনিসা, রোভার শাখায় ১ম উম্মে কুলসুম ও ২য় ফারজানা ফাতিমার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শেষে প্রধান অতিথি যাদব সরকার কাব, স্কাউট ও রোভারদের নিয়ে ১০ পাউন্ডের কেককাটেন। উক্তসব অনুষ্ঠানে টাউন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিবুয়াপুর সরকারি মডেল স্কুল, দক্ষিন কালিকাপুর সরকারি স্কুল, উত্তর পশ্চিম কালিকাপুর সরকারি স্কুল, সরকারি মহিলা সমিতি স্কুল, কমলা সরকারি স্কুল , পশ্চিম কালিকাপুর সরকারি স্কুল, সরকারি লতিফ স্কুল, পুলিশ লাইনস সরকারি স্কুল ও সরকারি আবাসিক বিদ্যালয় এবং বিভিন্ন মাধ্যমিক ও কলেজ গ্রুপের দুই শতাধিক কাব, স্কাউট ও রোভার শিক্ষার্থী অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট