1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সালথায় অগ্নি সংযোগের মামলায়: আওয়ামী লীগ নেতা প্রকাশ মিত্র গ্রেপ্তার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রকাশ মিত্রকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের শ্রীফলতলী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে শ্রীফলতলী গ্রামের বাসুদেব মিত্রের ছেলে ।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১২টার দিকে উপজেলার সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার বাড়ি
ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় মামলা হয়। এই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন প্রকাশ মিত্র। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, বিস্ফোরক দ্রব্য আইন মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন আটঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রকাশ মিত্র। বরিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের শ্রীফলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট