1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ফরিদপুরে অকো-টেক্স গ্রুপের বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

প্রায় দেড় বছর পর আবারও ভালবাসার টানে ফরিদপুরে সাধারণ ও অসহায় মানুষের মাঝে ছুটে এসেছেন জাপানিজ ব্যবসায়ী মিস তামিকো মিজোয়ই। তিনি এসব মানুষের ভালবাসার কাছে মুগ্ধতা প্রকাশ করেন। নিজ হাতে তুলে দেন নগদ টাকা, চাল, ডাল ও তেল।

অকো-টেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফরিদপুরে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাপানিজ সাপোর্ট সিষ্টেম কো-অপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোয়ই। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)।

আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা সদরের ৯নং কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে অবস্থিত আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। এ সময় জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর ও চাঁদপুর এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের ৩১২ জন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেককে দেওয়া হয় নগদ ৫’শ টাকা, ২৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি ডাল।

বিতরণকালে মঞ্চ থেকে নেমে উপকারভোগীদের মাঝে ছুটে যান তামিকো মিজোয়ই। প্রত্যেকের হাতে সামগ্রী গুলো নিজ হাতে তুলে দেন তিনি। এ সময় অনেকে তার মাথায় হাত বুলিয়ে দেন।

এসব দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়া তিনি বক্তব্যকালে সোবহান সাহেবের কাজকর্ম দেখে মুগ্ধ হয়ে জাপানে সোবহান একাডেমী করেছেন বলে জানান এবং তার সাথে কাজ করার কথা জানান। তিনি বাংলাদেশে জাপানিজ স্কুল চালুর জন্য ইঞ্জিনিয়ার সোবহান সাহেবকে অনুরোধ করেন এবং স্কুলের মাধ্যমে শিক্ষার্থী এবং কর্মী ভিসায় দক্ষ লোক নেওয়ার কথা জানান। বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক লোক নেয়া হবে বলে জানান।

এ সময় ইঞ্জিনিয়ার সোবহান পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি দেখতে চান মন্তব্য করে বলেন- ‘জাপান, সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশ কম জমি নিয়ে উন্নত হতে পারলে আমরা পারব না কেন? সামনে যারা দেশ পরিচালনা করবেন তাঁদের কাছে এতটুকু চাওয়া, জনগণকে বঞ্চিত করার রাজনীতি পরিবর্তন করতে হবে। আমরা এটার পরিবর্তন চাই।
এছাড়া তিনি বলেন, রমজানে রোজা রাখার মধ্য দিয়ে সকলে যেন অহংকার, হিংসা, লোভ লালসা পরিহার করতে পারি। আমাদের ভেতরটা যেন সৃষ্টির সেবা করার মন থাকে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুরী নাগরিক ও আলেয়া এন্ড হাঙ্ক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা। এ সময় তার বৃদ্ধা মা জহুরা বেগম সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট