1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

রমজান মাস মানেই সংযম,সহানুভূতি ও ইবাদতের সময়। এ সময় ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমান একসঙ্গে রোজা পালন করেন এবং ইফতার ভাগাভাগি করেন। আর এই মহিমান্বিত সময়কে আরও অর্থবহ করে তুলতে রাজশাহী অঞ্চলের সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের এক অনন্য উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রায় ২৫০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে সোনালী ব্যাংক পিএলসি’র জিএম অফিসের মূল ফটকের সামনে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। এ আয়োজন ছিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে এক অনন্য উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের উপদেষ্টা মো. মাহফুজুল হাসান,ভারপ্রাপ্ত সভাপতি মেকদার হোসেন, সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ ওমর নাফিস, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম,ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল বাকী,ভাইস প্রেসিডেন্ট মাসুদ হাসান,নাটোর জিয়া পরিষদের সভাপতি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম,সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন বি-৬৬৪ এর সভাপতি মো. আহসান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মো. আকরাম আলীসহ আরও অনেকে।

এ সময় জিয়া পরিষদের পক্ষ থেকে বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেই আমরা এই ইফতার আয়োজন করেছি। একই সঙ্গে পথচারী,শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

ইফতার গ্রহণকারী পথচারী ও সাধারণ মানুষদের মধ্যে ছিল আনন্দের ঝলক। অনেকেই বলছিলেন, “রমজানে এমন উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারী। দিনশেষে ইফতার পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইসলামের শিক্ষা হলো দানশীলতা ও মানবতার কল্যাণ। সেই চেতনা থেকেই আমরা ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।”

রাজশাহীতে এ ধরনের মানবসেবামূলক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটি শুধু ইফতার বিতরণ নয়, বরং একতা, সহমর্মিতা ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট