1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সৈরাচারী সরকার জনগণের ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে- খায়রুল কবির খোকন

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা বাংলাদেশে থাকলে এ দেশের মানুষের উপকার হতো। এই দেশের জনগন এই ভূখন্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধব সরকারের। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে, নিজের ভোট নিজে দিতে পারবে।

বৃহস্পতিবার বিকালে নরসিংদী আন্ত:জেলা বাস টার্মিনালে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্য মূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি। এখনো সিন্ডিকেট রয়ে গেছে। ৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র সীমার নিচে রয়েছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দু বেলা খায়। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য প্রয়োজন জনগনের ভোটে নির্বাচিত সরকার।

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুত, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা, নাসির আহমেদ রিগানসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট