1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

নবীনগরে বিধবা নারীকে ধর্ষণ, মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। শুধু ধর্ষণই নয়, মামলা করার পর ওই নারীকে ও তার ছেলেকে খুন করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার কেন্দ্রে রয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহমেদ।

জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা নয়া পাড়ায় বিধবা এক নারীকে মুসা মিয়া ও তার দুই সহযোগী কামাল মিয়া ও হৃদয় মিয়া মিলে ওই বিধবা নারীকে ধর্ষণ করে। নারীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। আদালত নবীনগর থানাকে তদন্তের নির্দেশ দিলেও, অভিযোগ উঠেছে—মামলা তুলে নেওয়ার জন্য নারীর ওপর শুরু হয় অবৈধ চাপ।

ভুক্তভোগী নারীর অভিযোগ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহমেদ মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। তার ভাষায়, “আমাকে ও আমার ছেলেকে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা প্রাণ ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

এই অভিযোগের ভিত্তিতে ১৪ এপ্রিল রাতে আবু কাউছারের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আবু কাউছার আহমেদ বলেন,”ভাই, আমি বিচারক না। যদি তারা আমার বিচার মানে, আমি বিচার করে দিবো। না মানলে সেটা তাদের ব্যাপার। উভয় পক্ষই আমার কাছে এসেছিল। তবে ধর্ষণের বিষয়ে আমি কিছুই জানি না, আর আমি মামলা তুলে নেওয়ার কথাও বলিনি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, “ঘটনাটি গুরুতর। আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট