1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সালথায় অভিযানের পর ও পুনরায় কুমার নদের বালু উত্তোলন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় অভিযানের পরও কুমার নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছেই।

এতে দুই পাড়ে থাকা বসতবাড়ী ও পাকা সড়ক চরম হুমকির মুখে পড়েছে। ফলে পাড় ভেঙ্গে যাওয়াসহ ফাঁটল ধরার আশঙ্কা করছে স্থানীয়রা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন অর্থাৎ সোনাপুর ও খারদিয়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে অবৈধ ড্রেজার দিয়ে মহোৎসবে বালু উত্তোলন করছে নাসির সিন্ডিকেটের প্রধান নাসির। আবার বালু নেওয়ার পাইপ স্থাপন করা হয়েছে সড়কের উপর দিয়ে যেখানে কোন সংকেত দেওয়া হয়নি। ফলে যেকোনো সময় দূর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। জানা যায়, এই নাসিরের অন্য কোন পেশা নাই। সে দীর্ঘদিন ধরে কুমার নদীসহ বিভিন্ন জায়গায় এই অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে থাকে। এছাড়াও তার রয়েছে একটি সিন্ডিকেট। যার কারনে সে কাউকে তোয়াক্কা না করেই দীর্ঘদিন যাবৎ এই কার্যক্রম পরিচালনা করে আসছে।
চলতি মাসের ৬ই এপ্রিল অবৈধ উপায়ে বালু উত্তোলন করার দ্বায়ে এই স্থানে অভিযান পরিচালনা করে মেশিন অকেজো করে দেয় উপজেলা প্রশাসন। অভিযানের পর বসে ছিল না প্রভাবশালী এই নাসির। কিছুদিন পার না হতেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একই স্থানে পুনরায় শুরু করল বালু উত্তোলন।
কুমার নদের দুই পাড়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত সৃজনে উক্ত নদীটি খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও কোটি কোটি টাকার খরচ করে নদের দুই পাড়ে থাকা পাকা সড়ক সংস্কার করেন কর্তৃপক্ষ। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সেই সড়ক দুটি এখন ঝুঁকিতে পড়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালি এর সাথে কথা বললে তিনি পুনরায় অভিযান পরিচালনা করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট