1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

রাজধানীর বনানীতে নির্মমভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা।’ তারা বলেন, এ হামলায় সরাসরি জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠনটি এখন আর অরাজনৈতিক নেই। এটি একটি নব্য ফ্যাসিস্ট হিসেবে পরিণত হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে প্রশাসনকে প্রভাবিত করছে। তাদের আচরণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো, আর তারা দেশে এক নতুন ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালাচ্ছে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম নেতা আজমাইন সাকিব। তিনি বলেন, “ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে সারা দেশের ছাত্রসমাজের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চলছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মাহমুদ ইমরান বলেন, “পারভেজ হত্যাকাণ্ড ছাত্র রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন সন্ত্রাস বারবার ঘটবে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, জাফর, মো. মিরাজ, মো. হাবিব, মো. হাসান, মো. হোসেন, আলভী, মো. সাকিব মিয়া, তুহিন, সায়মন, তাহমিদ হক মামুন ও সোহাগ প্রমুখ।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ‘ভবিষ্যতেও সকল অন্যায়, সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট