1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সালথায় বিস্ফোরণ মামলায় ৭ আ’লীগ নেতাকর্মী গ্রেপ্তার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথার বিস্ফোরণ আইনে হওয়া মামলায় ৭ জন আ’লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

 

রবিবার (০১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া এলাকার মৃত মমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৫১), একই এলাকার টুকু মাতুব্বরের ছেলে রিপন মাতুব্বর (৪৩), মধ্য বালিয়া এলাকার রুস্তম বেপারীর ছেলে শাহিন বেপারী (৪০), কাঠিয়ার গট্টি এলাকার মৃত শন্ত মাতুববরের ছেলে ইস্কান্দার আলী (৪৫), বড়বালিয়া গ্রামের গালিম মাতুব্বরের ছেলে হাফিজুর মাতুব্বর (৩৩), ছোটবালিয়া গ্রামের মৃত আকমাল মাতুব্বরের ছেলে জাফর মাতুব্বর (৬২) ও দোহার গট্টি গ্রামের মলো মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর(৪৬)। তারা সবাই আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সবাইকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট