1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

পটুয়াখালীতে ট্রাক ও যাত্রীবাহি বাস থেকে ৭ টন জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

ধরা পড়ার ভয়ে দুরপাল্লার যাত্রীবাহি বাস থেকে পথে পথে ফেলে গেছে জাটকা ভর্তি ডোল ও ককশীট বক্স।

গত রাতে পটুয়াখালী সেতুর টোল প্লাজায় কোস্ট গার্ডের অভিযানে ট্রাক ও দুরপাল্লার যাত্রবাহি বাস থেকে প্রায় ৭ টন ধরা নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

এসময় ধরা পড়ার ভয়ে পেছনে থাকা দুরপাল্লার কয়েকটি যাত্রীবাহি বাস থেকে মহাসড়কের পাশে বিভিন্ন এলাকায় জাটকা ভর্তি ডোল ও ককশীট বক্স ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড গিয়ে সেগুলো জব্দ করে নিয়ে যায়। ১৫৮টি ডোল ও ককশিট বাক্সভর্তি জব্দকৃত জাটকার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। জব্দকৃত জাটকা মাদ্রাসার লিল্লাহ বোডিং,এতিমখানা ও দুঃস্থদের বিতরণ করা হয়। জেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার অনুপ কুমার দাস এসময় উপস্থিত ছিলেন।
জেলার কলাপাড়া,আলীপুর,মহিপুর,রাঙ্গাবালী,গলাচিপা,দশমিনা ও বাউফলে একদল অসাধু আড়তদার ছোট ফাঁসের জাল কিনে দিয়ে জেলেদের মাধ্যমে নদী ও সাগর থেকে বিপুল জাটকা ধরিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাঠিয়ে ব্যবসা করছে। দেশের ইলিশ সম্পদের এমন ক্ষতির পেছেনে স্থানীয় মৎস্য বিভাগ ও তদারকি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছাকৃত গাফেলতির অভিযোগ থেকেই যাচ্ছে। তা না হলে ইলিশ বেড়ে ওঠার ভরা মৌসুমে উপজেলা ও মৎস্য বন্দগুলো পেরিয়ে এত বিপুল সংখ্যক জাটকা ট্রাক ও যাত্রীবাহি বাসে জেলা শহর অতিক্রম করতে পারেনা, বলছেন সচেতন মহল। কোস্ট গার্ডের অভিযানে খুশি সাধারণ জনগন। জড়িতদের আইনের আওতায় আনাসহ আগামী ক’দিন অভিযান আরও জোরদার করার দাবী তাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট